শীতকালকে বলা হয় উৎসবের ঋতু। আর উৎসবের মাত্রা আরো রঙিন করে তুলতে এ সময়ের জনপ্রিয় ফ্যাশন হাউজ গ্ল্যামগার্ল বাই শাবনূর আহমেদ-এ চলছে পুরো ডিসেম্বরজুড়ে সব পণ্যের ওপর ২০ শতাংশ ছাড়। শুধু মেয়েদের পোশাক নির্ভর গ্ল্যামগার্ল বাই শাবনূর আহমেদ দীর্ঘদিন ধরেই আস্থার সাথে কাজ করে যাচ্ছে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে। শুরুটা অনলাইন শপিং দিয়ে হলেও বর্তমানে গ্ল্যামগার্ল বাই শাবনূর আহমেদের ১১টি শোরুম রয়েছে দেশজুড়ে। এ দেশের অনলাইন বিজনেসের প্রথম সারির একজন শাবনূর আহমেদ। এ প্রসঙ্গে তিনি বলেন, শুরুর দিকে অনলাইনে ক্রেতাদের আস্থা তৈরি বেশ কষ্টদায়ক ছিল। তবে নিজেদের সততা ও গুণগত পণ্যের মানের কারণে ক্রেতাদের আস্থা আমরা সহজেই অর্জন করতে পেরেছি। সে ভরসাতেই গ্ল্যামগার্ল অনলাইন বিজনেসের পাশাপাশি ১১টি আউটলেট খুলতে সক্ষম হয়েছে। গ্ল্যামগার্লে রয়েছে দেশীয়, ভারতীয় এবং পাকিস্তানি আনস্টিচ (কটন, জর্জেট, সিল্ক) থ্রিপিস। ক্রেতাদের প্রতি কৃতজ্ঞতা এবং শীতকালীন কেনাকাটা আনন্দঘন করতে ডিসেম্বর মাসজুড়ে থাকবে সব পণ্যের ওপর ২০ শতাংশ ছাড়।
