আইফোনভক্তদের জন্য চলতি বছর ফাইভ-জি সমর্থিত আইফোন আনবে অ্যাপল। এর ফলে আইফোনপ্রেমীদের দীর্ঘ দিনের প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। অ্যাপল ইনকরপোরেশন সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোকে বছরের শেষ দিকের জন্য কমপক্ষে সাড়ে সাত কোটি ইউনিট ফাইভ-জি সমর্থিত আইফোন তৈরির নির্দেশনা দিয়েছে।
অ্যাপল প্রতি বছর সেপ্টেম্বরে আইফোনের নতুন সংস্করণ উন্মোচন করে আসছে। চলতি বছর নভেল করোনাভাইরাসের সংক্রমণে সৃষ্ট কোভিড-১৯ বৈশ্বিক মহামারীর কারণে আইফোন উন্মোচন কিছুটা পেছানোর আশঙ্কা করা হচ্ছে। এ ক্ষেত্রে আগামী মাসে উন্মোচন করা হতে পারে আইফোনের নতুন সংস্করণ। চলতি বছর অ্যাপল যে নতুন মডেলের আইফোন আনবে, তা ফাইভজি নেটওয়ার্ক সমর্থন করবে।
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, বিশ্বজুড়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ টেলিকম বাজারে ফাইভজির বাণিজ্যিক ব্যবহার শুরু হয়েছে, যা আগামী বছর আরো বাড়বে। বাজার পরিস্থিতি বিবেচনায় নিয়ে অ্যাপল চুক্তিভিত্তিক পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোকে আগাম সাড়ে সাত কোটি ইউনিট নতুন আইফোন তৈরির নির্দেশ দিয়েছে।
ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর আইফোনের পরবর্তী প্রজন্মের ডিভাইসগুলোর সরবরাহ আট কোটি ইউনিট ছাড়াতে পারে। আইফোনের নতুন সংস্করণ হিসেবে ‘আইফোন ১২’-এর সাথে পরিচয় করিয়ে দিতে পারে অ্যাপল। এতে নতুন নকশা, বিভিন্ন স্ক্রিনের বিভিন্ন সংস্করণ ও সাশ্রয়ী দামের একটি আইফোন সংস্করণ বাজারে আসতে পারে। অবশ্য অ্যাপলের পক্ষ থেকে নতুন আইফোন নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করা হয়নি।
সম্প্রতি টুইটারে একটি অ্যাকাউন্ট থেকে আইফোন ১২ প্রো ম্যাক্সের ফিচার সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়ে বলা হয়েছে, চলতি বছর আইফোনে যে ব্যাটারি যুক্ত করা হচ্ছে, তা দীর্ঘ সময় পাওয়ার ব্যাকআপ দেবে। নতুন আইফোনের একটি সংস্করণে ৬.৭ ইঞ্চি ওএলইডি ডিসপ্লে থাকবে। আইফোনের নতুন সংস্করণগুলোর ডিসপ্লে রেজ্যুলেশন আগের সংস্করণের চেয়ে বেশি হবে।
ডিসপ্লে ছাড়াও নতুন আইফোনে এ১৪ বায়োনিক চিপসেট থাকবে, যাতে যুক্ত হবে চতুর্থ প্রজন্মের নিউরাল ইঞ্জিন। ডিভাইসগুলোর অন্তত একটিতে ট্রিপল ক্যামেরা সেটআপ থাকবে। এর প্রাথমিক সেন্সর ১৬ মেগাপিক্সেলের সাথে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ও টেলিফটো ক্যামেরা থাকবে। ডিভাইসটিতে আইপ্যাড প্রো মডেলের মতো আলাদা করে লিডার সেন্সর থাকবে, যাতে নতুন অগমেন্টেড রিয়েলিটি সুবিধা সমর্থন করবে।
আইফোনের নতুন সংস্করণে ক্রেতাদের আকৃষ্ট করার মতো বেশ কিছু ফিচার থাকছে। সবচেয়ে উল্লেখযোগ্য ফিচার হচ্ছে ফাইভ-জি নেটওয়ার্ক সমর্থন। যে কারণে অনেকেই নতুন আইফোন হালনাগাদ করবেন। এমনকি চলতি বছর আইফোনে ফাইভ-জি সমর্থন আনা হলেও ডিভাইসগুলোর দাম খুব বেশি বাড়ানো হবে না বলে মন্তব্য করেছেন টিএফ সিকিউরিটিজের বিশ্লেষক এবং খ্যাতনামা অ্যাপল পণ্য বিশ্লেষক মিং চি কুয়ো। ডিভাইসগুলো সংস্করণভেদে ৬৪৯ ডলার থেকে এক হাজার ৯৯ ডলারে কিনতে পারবেন ক্রেতারা।
মিং চি কুয়ো আগেই দাবি জানিয়েছিলেন, চলতি বছর একযোগে চারটি আইফোন উন্মোচন করবে অ্যাপল। সবগুলো ডিভাইসে ফাইভ-জি সমর্থন আনা হতে পারে। চড়া দামের কারণে টানা কয়েক প্রান্তিক ধরে আইফোন বিক্রি কমছে। যে কারণে নতুন আইফোনে ফাইভ-জি সমর্থন আনা হলেও দাম বাড়ানো হবে না। হ
অবশেষে ফাইভ-জি সমর্থিত আইফোন আসছে
আইফোনভক্তদের জন্য চলতি বছর ফাইভ-জি সমর্থিত আইফোন আনবে অ্যাপল। এর ফলে আইফোনপ্রেমীদের দীর্ঘ দিনের প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। অ্যাপল ইনকরপোরেশন সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোকে বছরের শেষ দিকের...



