২০১৮ সালে দেশে প্রথম স্মার্টফোন আনার পর দুর্দান্ত গ্রাহকপ্রিয় হয় পোকোফোন। অনেকটা দীর্ঘ বিরতি দিয়ে গত বছর বেশ কয়েকটি মডেলের স্মার্টফোন এনেছে পোকো। চলতি বছরের প্রথম সপ্তাহ থেকে দেশে বিক্রি শুরু হয়েছে পোকো ‘এম৩’। চোখ ধাঁধানো ডিজাইন, আর কনফিগারেশন; সব মিলিয়ে পোকো এম৩ বাজেট ক্যাটাগরির সেরা ফোন। পোকো এম৩ ফোনের রিভিউ করেছেন সুমনা শারমিন
ডিজাইন ও ডিসপ্লে : সাধারণত বাজেট ফোনের ডিজাইনে অনেক প্রতিষ্ঠান খুব বেশি গুরুত্ব দেয় না। এ ক্ষেত্রে ব্যতিক্রম পোকো। তাদের পোকো এম৩ মডেলটি যেকেউ প্রথম দেখায় ফ্ল্যাগশিপ মনে হবে। ৬.৫৩ ইঞ্চির ফুল এইচডিপ্লাস ডটড্রপ ডিসপ্লের ফোনটির রেজুলেশন ২৩৪০ী১০৮০ পিক্সেল, সঙ্গে রয়েছে ইমপ্রেসিভ ১৫০০:১ কনট্রাস রেশিও এবং ১৯.৫:৯ অ্যাসপেক্ট রেশিও। ডিভাইসটির পিছনে রয়েছে ট্রিপল ক্যামেরা যা উপর নিচে লম্বালম্বি দেয়া, পাশে ফ্ল্যাশ লাইট। ফোনটির ডান সাইডে দেয়া হয়েছে ভলিউম রকার, পাওয়ারবাটন/ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দিয়ে সহজে ফোনটি আনলক করা যায়। ফোনের উপরে দেয়া হয়েছে ৩.৫ মিমি হেডফোন জ্যাক, নিচের দিকে আছে স্পিকার, টাইপসি চার্জিং পোর্ট। ডিসপ্লেকে দুর্ঘটনা বা যেকোনো স্ক্র্যাচ থেকে সুরক্ষা দিতে কর্নিং গরিলা গ্লাস ৩ প্রযুক্তি রয়েছে। পিছনে অ্যান্টি ফিঙ্গারপ্রিন্ট টেক্সাচরড থাকায় সহজেই হাতে রাখা যায়, দেয় একটা প্রিমিয়াম অনুভূতি।
দুর্দান্ত ব্যাটারি লাইফ : পাওয়ার ব্যাকআপের কথা বললে ফোনটিকে পাওয়ার হাউজ বলা লাগবে। এই প্রাইস রেঞ্জের মধ্যে ৬০০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি পাওয়া দুষ্কর। ফোনটিতে নতুন ইন্টারফেস এমআইইউআই এর ব্যাটারি সেভিংস মোড ও ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধাও পাওয়া যাবে। বক্সে থাকছে ২২.৫ ওয়াটের চার্জার।

ক্যামেরায় বাজিমাত : ট্রিপল ক্যামেরার এই ফোনটির প্রাথমিক ক্যামেরা ৪৮ মেগাপিক্সেলের। রয়েছে একটি দুই মেগাপিক্সেলের ম্যাক্রো ও আরেকটি দুই মেগাপিক্সেলের ডেফথ সেন্সর। সেই সঙ্গে চমৎকার সেলফি নিতে রয়েছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। পিছনের ক্যামেরার ছবির মান অসাধারণ। দিনের আলো এমনকি নাইট মোডেও ছবি হয় ঝকঝকে।

পারফরম্যান্স : পোকোফোনের জনপ্রিয়তার আরেকটি হলো এর পারফরম্যান্স। ১১ ন্যানোমিটার প্রযুক্তির কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬৬২ চিপসেটের সঙ্গে রয়েছে অ্যাড্রেনো ৬১০ জিপিইউ। ফলে ব্যবহারকারীরা পাবেন স্মুথ ভিডিও দেখা ও গেইমিং করার অভিজ্ঞতা। এই জিপিইউ ব্যবহারে উন্নতমানের ছবি প্রায় অর্ধেক মেমোরিতে সংরক্ষণের সুবিধা পাওয়া যাবে। ফোনটি খুব কম গরম হয় ও কম ব্যাটারি শক্তি খরচ করে। ডিভাইসটির ইউএফএস স্টোরেজ উচ্চ পারফরম্যান্স, উচ্চগতি ও মাল্টিটাস্কিং সুবিধা দেয়। তাই অ্যাপ ওপেন কার যায় আরো দ্রুত। অ্যান্ড্রয়েড ১০ এর ওপর শাওমির ইন্টারফেইস এমআইইউআই ১২-তে চলবে ফোনটি। রয়েছে ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি রম এবং ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি রম সংস্করণ।

দাম : ২০০ গ্রামের কম ওজনের পোকো এম৩ ফোনটি দেশে ইয়োলো, কুল ব্লু ও পাওয়ার ব্ল্যাক রঙে পাওয়া যাচ্ছে। ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি রম সংস্করণ ১৪ হাজার ৯৯৯ টাকা ও ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি রম সংস্করণ ১৬ হাজার ৪৯৯ টাকা।