সম্প্রতি শাওমি বাংলাদেশের বাজারে রেডমি সিরিজটির সর্বাধিক বিক্রীত ডিভাইস রেডমি নোট ৮ (২০২১) সংস্করণটি ফিরিয়ে এনেছে। ২০১৯ সালের সফলতায় অনুপ্রাণিত হয়ে এর পারফরম্যান্স আরো উন্নত করেছে শাওমি। শাওমির স্টার পারফরমার রেডমি নোট ৮ এর ২০২১ সংস্করণে আছে ৪৮ মেগাপিক্সেল ক্যামেরাসহ হেলিও জি৮৫ চিপসেট এবং মালি-জি৫২ জিপিউ এবং অক্টাকোর প্রসেসরের সিপিইউ যার গতি ২ গিগাহার্জ পর্যন্ত যেতে পারে এবং প্রতিদিনের ব্যবহারের জন্য এটি অসাধারণ অলরাউন্ড পারফরম্যান্স নিশ্চিত করবে। ফোনটিতে আরো আছে চমৎকার ৬.৩ ইঞ্চি এফএইচডি প্লাস ডিসপ্লে, কোয়াড ক্যামেরা সেটআপ এবং সামনের ও পেছনের দিকে রয়েছে টেকসই কর্নিং গরিলা গ্লাস ৫।
এ ছাড়া ফোনে আছে ৬.৩ ইঞ্চির এফএইচডি+ ডট ড্রপ ডিসপ্লে এবং উচ্চক্ষমতাসম্পন্ন চার হাজার মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি।
নতুন রেডমি নোট ৮ ডিভাইসে অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক মিইউআই ১২.৫ সর্বশেষ সংস্করণ রয়েছে। ব্যবহারকারীদের অপ্টিমাইজড সিস্টেমের অভিজ্ঞতা দেয়ার জন্য শাওমি সিস্টেম ইউআইকে আরো সহজ করে তুলেছে, এর ফলে মেমোরির ব্যবহার ২০ শতাংশ কমেছে এবং ব্যাটারি লাইফ ১৫ শতাংশ বেড়েছে, যা ব্যাটারির মেয়াদকে করে দীর্ঘ।
রেডমি নোট ৮ (২০২১) ফোনটিতে রয়েছে মিডিয়াটেক হেলিও জি৮৫ চিপসেট, যেটি চূড়ান্ত গেমিং অভিজ্ঞতা দিতে ডিজাইন করা হয়েছে। এতে থাকা সিপিইউ ব্যবহারকারীকে শক্তিশালী পারফরম্যান্স ও স্মুথ ফ্রেমরেটে গেম খেলার অভিজ্ঞতা দেবে। ৪ জিবি র্যাম সমন্বিত হ্যান্ডসেটটি মাল্টিটাস্কিংয়ের উপযোগী এবং এটি সামগ্রিকভাবে ফোনটির স্মুথ পারফরম্যান্স নিশ্চিত করে। এর কোয়াড ক্যামেরা আরো ভালো ছবির প্রক্রিয়াকরণ নিশ্চিত করে।
রেডমি নোট ৮(২০২১) স্মার্টফোনটি মুনলাইট হোয়াইট, নেপচুন ব্লু ও স্পেস ব্ল্যাক রঙে ৪+৬৪ জিবি ভ্যারিয়েন্টে দেশের বাজারে পাওয়া যাচ্ছে। দাম ১৭ হাজার ৯৯৯ টাকা।
শাওমির স্টার পারফরমার রেডমি নোট ৮ (২০২১) সংস্করণ
সম্প্রতি শাওমি বাংলাদেশের বাজারে রেডমি সিরিজটির সর্বাধিক বিক্রীত ডিভাইস রেডমি নোট ৮ (২০২১) সংস্করণটি ফিরিয়ে এনেছে। ২০১৯ সালের সফলতায় অনুপ্রাণিত হয়ে এর পারফরম্যান্স আরো উন্নত...



