শপিং মানে যা জানি মুই
বউ জানে তার উল্টা
তার জানাটাই করছি পালন
তবুও ধরে ভুলটা।

ঈদ শপিংয়ের আসলে সিজন
তার হাসি হয় মুক্ত
এটাই আমার ওজন কমার
সময় উপযুক্ত।

ক্যামনে কমে? শোনো তবেÑ
টাকা যাওয়ার শোকে
কমবে ওজন করলে খেয়াল
পড়বে ঠিকই চোখে।

তারপরও কম হবে যখন
ঘুরবে শপিং মলে
বউ ঘোরাবে পিছে পিছে
নানানও কৌশলে।

কমবে যেটা একসাথে তা
নয় কো তিলে তিলেÑ
যা কমে না সারাবছর
দৌড়িয়ে ট্রেডমিলে।