ফুটবল খেলা চলে জানে সবে রাশিয়া
কেউ জেতে কষ্টেতে কেউ জেতে হাসিয়া
হার দেখে কাঁদে কেউ, কেউ হাসে সজরে-
ব্যঙ্গটা করে কেউ আসে দেখি নজরে।
কেউ বলে নেইমার খেলে ভালো বেশ তো
ব্রাজিলের কাছে সব দল হবে শেষ তো
কেউ বলে সুয়ারেজ কেউ বলে মেসিও-
সব দেখি বিদেশীরা নাই কোনো দেশীও।
কেউ বলে নয় ভালো বাড়াবাড়ি করাটা
বুঝবে সে ঠিক যবে পড়বে যে ধরাটা
যার যার দল নিয়ে তর্কতে লিপ্ত
রিমোটটা না পেয়ে গিন্নিও ক্ষিপ্ত।
