একটা বাবায় পড়ে পানি
আরেক বাবা খাওয়ায়
একটা বাবায় বলে আবার
এটাই ভালো দাওয়াই।

একটা বাবায় দড়ি নিয়ে
করে মাতামাতি
একটা বাবায় ঝাড়ু হাতে
ঝাড়ে দিবারাতি।

একটা বাবায় ফন্দি করে
পুকুর এবং ডোবায়
বৃদ্ধ শিশু নারী পুরুষ
সবকে ধরে চুবায়।

সকল বাবায় টাকার লোভে
দেয় যে নানান থাবা
ভরণ-পোষণ না করিলেও
এরা সবাই বাবা।