বিশ্বকাপটা জমছে ভালো
এবার কিন্তু ভাই রে,
ছোট্ট বড় সবাই সমান
কারো ছাড়া নাই রে।
কাপটা যাবে কোনবা দেশে
মনে সবার কল্প,
দাবাড় চাল যে বদলে গেছে
সত্যি বলছি গল্প।
নামি দামি কতেক দল যে
বাদ পড়েছে আগে,
চোখের জলে, হতাশ ভক্ত
খেলা চায় না রাগে।
এবার কিন্তু জমছে খেলা
শেষের দিকে শুরু,
খেলার মাঠে ভীষণ কড়া
ছাত্র কিংবা গুরু।
অধীর হয়ে চোখগুলো তাই
বিশ্বকাপটা দেখে,
আপন দলের স্বার্থ খোঁজে
হারলে বসে বেঁকে।
রাশিয়াতে মাতছে বিশ্ব
চোখটা আছে খেলায়,
আহা! মজা জমছে খেলা
এসে শেষের বেলায়।
