বিদায় ব্রাজিল আর্জেন্টিনা
স্পেনের সুযোগ আসবে কি না
হায়রে কপাল মন্দ,
বিদায় এবার জার্মানিও
হতাশ সারা পৃথিবীও
প নিয়ে দ্বন্দ্ব।
ইংল্যান্ডেরও পরাজয়ে
খেলার মজা গেল য়ে
হয় না পরিপূর্ণ,
উরুগুয়ের খেলা সেকি
তবু হারের দৃশ্য দেখি
যত্ত আশা চূর্ণ।
ফাইনালেতে গেল নিয়া
প্রতিপ ক্রোয়েশিয়া
কাপটা গেল ফ্রান্সে,
জয় না পেলে কারে গুনি
লোকে বলে বেজায় শুনি
ওরাই ছিল চান্সে।
