কেউবা পড়ে কেউবা ঘোরে
বোঝে নানান সাজ
কেউবা হাসে ফলাফলে
কেউবা কাঁদে আজ।

রান্টু এবার ফেল করেেছ
ইংরেজিতে ভয়
নকল করার সুযোগ দিলে
পাসের হিসাব হয়।

নান্টু এবার ফেল করেছে
তথ্যে কাঁচা খুব
লোকের কথায় শরম লাগে
হায়রে ডরাডুব!

কান্টু এবার ফেল করছে
একটা বিষয় তাও
পদার্থে সে অপদার্থ
লজ্জা কেন দাও?

একটা বছর পিছিয়ে যায়
বুঝল চরম ভুল
হয়নি মোটেও ভালো পড়া
ছিঁড়ে নিজের চুল।

ইচ্ছে ছিল অনেক বড়
ভেঙ্গে একাকার
পণ করেছে সময় যেন
যায় না বৃথা আর।