বাবার জন্য খুঁজছে ছেলে
থাকবে কোথায় বাবা
আমার ঘরে বউ পোলাপান
জায়গা কোথায় পাবা?
বলছে ছেলে বাবা তুমি
বৃদ্ধাশ্রমে যাও
থাকবে তুমি সেইখানেতে
ঘর নাই একটাও।
বৃদ্ধ অনেক সাথী পাবে
থাকবে তাদের সাথে
গল্পে গল্পে কাটবে সময়
তোমার দিনে-রাতে।
কাঁদছে বাবা মনে মনে
গোপনে জল ঝরে
এই ছেলেরই অসুখেতে
কেঁদেছে রবের তরে।
হাতটি ধরে শিখিয়েছিল
হাঁটতে কেমন হয়
বিপদেতে সাহস দিতো
লাগে নিকো ভয়।
সেই ছেলেটি আজকে বলে
বাড়তি বোঝা লাগে
কান্নাকাটি ছেড়ে যাও
বৃদ্ধাশ্রমে আগে!
বৃদ্ধাশ্রমে যাওরে বাবা
করো আমায় ধন্যÑ
তুমিও বাবা তৈরি থেকো
এই দিনেরই জন্য।
