শপিং করে বউ পোলাপান
শপিং করি আমিও
শপিং করে খালা-খালু
সঙ্গে মামা-মামীও।

শপিং করে চাচা-চাচী
শপিং করে নানাও
শপিং করে দাদা-দাদী
পঙ্গু বধির কানাও।

শপিং করে গরিব-দুঃখী
শপিং করে শালীও
শপিং করে দিনমজুর আর
কামার কুমার মালীও।

শপিং করে রাজনীতিবিদ
শপিং করে চ্যালাতেÑ
শপিং করে কেউ খুশিতে
কেউবা কারো ঠ্যালাতে!