উপরি ভাড়া চায়
এমন সুযোগ পায়
পথচারীর ভীষণ জ্বালা,
তবু চলি হায়
কায়দা মাথা খায়
শ্বশুরবাড়ি যাবার পালা।
মিষ্টি প্রয়োজন
দেখলে ভরে মন
ক্যামনে যাবো খালি হাতে?
পিঁপড়া খাবে ধন
বউ করেছে পণ
মিষ্টি কেনার ফন্দি তাতে।
শ্বশুরবাড়ি সেই
মধুর হাঁড়ি নেই
ভাড়া দিতে পকেট খালি,
মনের জ্বালা এই
কী অজুহাত দেই
বায়না ধরে শালা শালী।
ক্যামন করে যাই
ভাড়াতে ডর পাই
বউকে নিয়ে গেলাম ফেঁসে,
হেতু চালক ভাই
জানতে যদি চাই
ঈদের বোনাস বলে হেসে।
