লেখা মুহসিন ইরম আঁকা জাহিদ

কত কাল দেখি না তোমায়...
ফেসবুক প্রোফাইলে নতুন ছবি আপলোড করেছি, দেখে নিও।

কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই।
সেই আড্ডা আজ থাকবে না এটাই তো স্বাভাবিক। আজ থাকবে আজকের আড্ডা।

ভালোবাসিয়া, গেলাম ফাঁসিয়া।
কেন, বউ আপনার পকেট উজাড় করে হাসিয়া হাসিয়া?

আমার বলার কিছু ছিল না।
তবুও তো আস্ত একটা গান বলে ফেললেন। বলার থাকলে কী যে হতো...

চেনা চেনা লাগে।
এখন আমি যদি বলি আপনার কাছে পাঁচ হাজার টাকা পাই তখন তো বলবেন ‘তবুও অচেনা’