আচ্ছা ধরো নির্বাচনে
অংশ নিলাম আমি
বলতে পারো এটা আমার
নিছকই পাগলামি।
ভোট কি দেবে কেউ আমাকে
মার্কা যেটাই পাই
জেতার পরে বলছি আমি
বদলাব না ভাই।
বলতে পারো এমন কথা
বলেন সকল জনে
কিন্তু জেতার পরে কারো
আর থাকে না মনে।
খোঁজ রাখে না জনগণের
নিজের কথা ভাবে
ঠিক বলেছ এমন লোকই
চতুর্দিকে পাবে।
কিন্তু তারাও বলছে এবং
বলবে জেতার জন্য
তারপরও ভোট দিয়ে তাদের
করছো ঠিকই ধন্য।
