সোহেল রানা
রাগ করে বউ নাকি
চলে গেছে আবুলের
এই কথা শুনল সে
মুখ থেকে বাবুলের।
ফিক করে দিলো হাসি
নাচও দিলো ধিনতা
দেখে তারে মনে হলো
নাই কোনো চিন্তা।
তাক ধিন তাক ধিন
ধিন তাক ধিন তাক
আজ থেকে হলো শুরু
আবুলের গুডলাক।
কিন্তু কী হলো শেষে
যেই এলো রিং তার
কাছ থেকে শোনা গেল
ভয়াবহ চিৎকার।
নাই মুখে হাসি কোনো
নাচও হলো বন্ধÑ
গুড নয় লাক তার
পচা আরো গন্ধ।
