মেলায় ঢুকবেন ভালো কথা, টিকিট কেটে ভেতরে ঢোকেন।
ঠিক আছে একটা কাঁচি দেন, টিকিটটা কাটি।
থেরাপি টিভি থেকে আসছি। মেলা সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানতে চাই।
ভাইরে আমি ভিক্ষুক। আগে কিছু দেন তারপর প্রতিক্রিয়া জানামু।
ভাই, মেলায় ঢুকলেন। কিন্তু কিছু না কিনে খালি হাতে বের হলেন। ঘটনা কী?
বাণিজ্যমেলায় রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বই খুঁজছিলাম। পাইনি, তাই খালি হাতে ফিরলাম।
মিয়া ভাই, গত বছর মেলায় স্ত্রীকে নিয়ে শপিং করতে দেখলাম। আর এ বছর ভিক্ষা করছেন?
ভাইরে, ওই শপিংয়ের পর থেইক্কা তো আমি পথে বসছি।
