ভাষার মাসে ভাষার প্রতি
ভালোবাসা বেশি
বিদেশ প্রীতি বন্ধ রেখে
সাজবে সবাই দেশী।
শহীদ মিনার যেতে হবে
পাঞ্জাবিটা চাই
আলমারিতে তুলে রাখে
কোট প্যান্ট আর টাই।
বাংলা নিয়ে চারিদিকে
হবে আলোচনা
বাংরেজিতে সয়লাব সব
বলবে কয়েকজনা।
চাষার ভাষা বলে এমন
বুকের পাটা কার
বিশ্ববাসী জানে এখন
বাঙালির নেই হার।
