খবর আছে খবর আছে
ছাইড়া দেখুন টিভি
ক্যামনে দেখি যদি থাকে-
রিমোর্ট হাতে বিবি!
তার দখলে নাই কী বলুন
যাইনিতো বাদ আমি
সব যদি দেন ছেড়ে তবেই
আপনি ভালো স্বামী।
তারপরও যায় শোনা ঠিকই
সকাল সন্ধ্যা সাঁঝে
দিইনি আমি কিছুই তাকে
বলবে মাঝে মাঝে।
এই ঘটনা ঘটেনি কার
হাতটা তুলুন দেখি
ঘরের খবর হয় না তো শেষ
করেও লেখালেখি।
