সেলফি নিয়ে মাতামাতি
ক্যামেরা তাই হাতাহাতি
সর্বলোকের আকর্ষণ,
জনপ্রিয় আমি হবো
সবার শীর্ষে জানি রবো
হুলস্থুলে সারাক্ষণ।
নিজের খবর অন্যে জানে
দারুণ সুযোগ আমায় টানে
দেয়ালেরও আছে কান,
এই তো সেদিন সেলফি চেয়ে
পাশে ছিল একটি মেয়ে
করলো আমায় অপমান।
ভীষণ লজ্জা সবাই হাসে
বাজল তালি আশেপাশে
কত পানে কত চুন,
চপেটাঘাত করল ডেকে
বদলে গেছি সেদিন থেকে
শিক্ষা পেলাম নিদারুণ।
আসল কথা নেইকো ভালো
একটু না হয় অগোছালো
বন্ধু কি আর খবর নিস?
দিন কেটেছে পাগলামিতে
সবাই আমার বিপরীতে
রোগ যে ছিল ‘সেলফিটিস’।
