দেশকে বাসি ভালো আমি
বলছি তা চোখ বুজে
আমার মতো দেশপ্রেমিক আর
পাবে নাকো খুঁজে।
কিন্তু মাঝে মাঝে শুধু
ফাইল রাখি ধরে
বাড়তি কিছু পেলেই ছাড়ি
তড়িঘড়ি করে।
হোক না সেটা উন্নয়নের
কিংবা দেশের ভালো
সাদা টাকায় ভরে না পেট
তাই করি আয় কালো।
সকাল-বিকাল স্যালুটও দেয়
এত্তকিছুর পরও-
এবার বুঝুন আমি কেমন
দেশদরদি বড়!
