ঢোলের তালে পুতুল নাচে
বটগাছেরই তলে
ছোট-বড় মেলায় ছোটে
বেঁধে দলে-দলে।
পায়ে-পায়ে মাদল বাজে
বৈশাখের তান মনে
একতারায় সুর দিক বেদিক ভুল
পাখি গাইছে বনে
পান্তা-ইলিশ রঙিন শাড়ি
হাতে কাচের চুড়ি
রূপের ছোঁয়ায় ভুবন হলো
রাঙা স্বপ্নপুরী।
রাখাল ছেলের হাতে বাঁশি
গামছা মাথায় বাঁধা
কেউ বা আবার মনের সুখে
সেজেছে ওই রাধা।
