নতুন বছর নতুন বছর
নতুন করে হেসে
এলো এলো এলোরে ভাই
চৈত্র মাসের শেষে।
চারিদিকে এ কি শুনি
নতুনের গান বাজে
সেই খুশিতে প্রকৃতিও
নতুন করে সাজে।
নতুন বছর মানে হলো
বাংলার বৈশাখ মাস
পণ করে যাই অতীত ভুলে
সুখের করি চাষ।
ধরার বুকে শান্তি ফিরুক
নতুনের হাত ধরে
খোদার কাছে দু’হাত তুলি
এই কামনা করে।
দূর হয়ে যাক মনের কালি
সকল কালো দ্বন্দ্ব
বাংলা জুড়ে খুনখারাবি
সব হয়ে যাক বন্ধ।
নতুন বছর তোমার কাছে
এই করে যাই দাবি
সুখের ঘরের খুলব তালা
সাথে এনো চাবি।
নতুন বছর নতুন বছরনতুন করে হেসেএলো এলো এলোরে ভাইচৈত্র মাসের শেষে।চারিদিকে এ কি শুনিনতুনের গান বাজেসেই খুশিতে প্রকৃতিওনতুন করে সাজে।নতুন বছর মানে হলোবাংলার বৈশাখ মাসপণ...
