(জেমসের গুরু গানের প্যারোডি)

গুরু মাইয়া বানাইলা কী দিয়া
দয়ামায়া কিছুই নাই
গরমমেজাজ খালি দেখায়;
গুরু মাইয়া বানাইলা কী দিয়া॥

ঐ মাইয়ারে ভালোবাসি, জানও পরাণ দিয়া,
ভালোবাসার শেষে গুরু, করুম তারে বিয়া!
গুরু তুমি সামনে আগাও
মাইয়ার মনে পিরিত জাগাও
কই গুরু কান্দিয়া
কই গুরু কান্দিয়া
গুরু মাইয়া বানাইলা কী দিয়া॥

মাইয়া যদি এই আমারে একটু ভালোবাসে,
হানিমুনে যামু গুরু হক্কাপুরের দ্যাশে
আমি যতই ডাকি তারে
মাইয়া খালি ঝাড়ি মারে
হস্তে ঝাটা নিয়া
হস্তে ঝাটা নিয়া
গুরু মাইয়া বানাইলা কী দিয়া॥