সেফু চাচা করলো বিয়ে
বেশি যৌতুক নিয়ে
চাচী তারে রোজই মারেন
সর্বশক্তি দিয়ে।

দিনে মারেন সোফার ওপর
রাতে মারেন খাটে
যৌতুকেরই বলী হয়ে
চাচার জীবন কাটে।

সেফু চাচার গায়ের পোশাক
যৌতুক দিয়ে কেনা
চাচীর অত্যাচারে এখন
যায় না তারে চেনা।

চাচীর কথায় ওঠেন-বসেন
চাচীর কথায় নাচেন
শ্বশুরবাড়ির লোকের কাছে
খাটো হয়ে বাঁচেন।

যৌতুকে হয় মান নষ্ট
সব হারিয়ে জানেন
লোকসমাজে বাড়ায় কষ্ট
চাচায় এখন মানেন।