আঁকা : জাহিদ
খাদ্য ভেজাল কিন্তু আমি সহ্য করব না।
সহ্য করার দরকার নাই, ভক্ষণ করলেই চলবে।
খাদ্যে ভেজাল মিশাতে আপনার হাত একটুও কাঁপে না!
ভেজাল তো মেশিনে মিশাই, হাত কাঁপার প্রশ্নই আসে না।
ভেজাল ছাড়া খাবার তৈরি করতে পারেন না?
একবার তৈরি করছিলাম, ভেজালে অভ্যস্ত ক্রেতারা উল্টো খাঁটিকে ভেজাল বলেছে
ভেজাল থামাতে কী ব্যবস্থা নেয়া যায়?
ভেজালে ভেজাল মিশিয়ে রাখতে হবে যেন ভেজাল কাজ না করে।
