ঢাকা থেকে ফিরছে স্বামী
ঈদের ক’দিন আগে
অপেক্ষাতে বউ পোলাপান
কার না ভালো লাগে।

আনবে স্বামী ঠিকই এবার
কয়টা নতুন শাড়ি
ঈগের আগে খালি হাতে
কেউ আসে না বাড়ি।

তাই তো গোনে প্রহর বসে
বউটি সকাল সাঁঝে
মেসেঞ্জারে খবরও নেয়
ঠিকই মাঝে মাঝে।

আসার পরে স্বামীর হাতে
দুইটা বালিশ দেখে
মুখটা মলিন হইছে বউয়ের
একটু আগে থেকে।

মুচকি হেসে বলে স্বামী
চমক দিলাম এবারÑ
বালিশ ছাড়া দামি কিছু
আর ছিল না দেবার!