বছর ঘুরে ঈদ আসে
ক্যামনে চোখে নিঁদ আসে?
পাশের ভাবী ঢং করে
বউ যে চুলে রঙ করে
সপ্তা দুয়েক আর বাকি
কেনাকাটা তার বাকি।
ঈদের বাজেট একগাদা
আমায় বলে দ্যাখ গাধা
বাজেট দেখে চুপ থাকি
রাগলে একই রূপ থাকি
অমনি মাথা যায় ঘুরে
উপায় সেকি পায় ঘুরে?
শপিং করি মার্কেটে
দামে মাথার তার কেটে
ক্যামন করে দেই টাকা?
মানিব্যাগে নেই টাকা
ভিড়ের মাঝে ঠেলছে কে?
ধান্ধাবাজি খেলছে কে?
