চাকরি করেন মাইনে অনেক
তবু দুলা হাড়কিপ্টে
কোথাও আমি পাই না খুঁজে
এত বড় আর কিপ্টে।

খুব সহজে চিনবে তাকে
ইয়া বড় গোঁফ কিন্তু
বোনটি আমার খুব ছোট হয়
মনে ব্যথার ছোপ কিন্তু।

ঈদ সেলামি বোঝে না সে
লোকে বলে হায় মূর্খ
লাজ শরমের মাথা খেয়ে
ঈদ সেলামি চায় মূর্খ।

আমি যদি বড় হতাম
তবে কথা সেই ভিন্ন
চলন বলন নয় সুবিধার
জাতও বুঝি এই ভিন্ন।

বোনটি আমার উদার মনের
জানি যে তার ভাবমূর্তি
ঈদ সেলামি গোপনে দেয়
হাতেনাতে লাভ ফুর্তি।

পরিবেশের সাথে দুলা
পারে না তো খাপ খাইতে
ছোট্ট শালা শালীর কাছে
হবে কত মাফ চাইতে?