আবুল মিয়া বেজায় খুশি প্রশ্ন করি কেন?
মুচকি হেসে চুপ করে রয় উত্তর নাই যেন
কী কারণে হাসেন তিনি যায় না সেটা জানা
ভাব দেখে তার হয় যে মনে বলতে আছে মানা।
জিদ চেপেছে জানার তো তাই পিছ ছাড়ি না আমি
বলতে পারেন এটা আমার নিছকই পাগলামি
এসব দেখেও আবুল মিয়ার মুচকি হাসি চলে
পার পাবে না বুঝে শেষে আসল কথা বলে।
বউ বলেছে ঈদের আগে বায়নাগুলো তার
পূরণ যদি না হয় তবে রক্ষাটা নাই আর
বায়না পূরণ না হওয়াতে ঈদের পরে এসে
আবুল মিয়ার কাটছে সময় শুধুই হেসে হেসে।
বুঝতে বাকি রইল না আর হইছে তিনার কী তা
এই জনমে গেল না আর বউয়ের সাথে জিতা!
পরাজয়েই স্ক্রু ঢিলা হইছে আবুল মিয়ার
কারণ ছাড়া হাসেন তিনি কাজ করে না গিয়ার।
