বউ গিয়েছে বাপের বাড়ি অনেক বছর পরে
সেই খুশিতে হচ্ছে পার্টি মফিজ মিয়ার ঘরে।
বন্ধু সকল বেজায় খুশি সঙ্গে মফিজ মিয়া
চলছে পার্টি দিবারাতি ঠাণ্ডা-গরম দিয়া।
খাচ্ছে খাবার নানান পদের নাচের তালে তালে
চুপ করে রয় আবুল শুধু দেয় না কিছু গালে।
কী কারণে দিচ্ছে না সে নাই কো জানা কারো
না খাওয়াতে সবাই মিলে নাড়ছে বেশি আরও।
বলল ঠিকই অবশেষে আবুল মিয়া হেসে
করছে বিয়া মহল্লাতে বউকে ভালোবেসে।
নিজের বাড়ির পাশে যদি থাকে শ্বশুরবাড়িÑ
বাপের বাড়ি গেলেও কি বউ পার্টি দিতে পারি?
