আতঙ্কিত হয় যে পুরুষ
বিয়ের আগে ঠিকই
কেমন নারী বউ হবে তার
খোঁজে চারিদিকই।
বাজিয়ে সানাই অবশেষে
লাল শাড়িতে নারী
বউ সেজে যে আসে চলে
সেই পুরুষের বাড়ি।
বউটা কাঁদে সেদিন আবার
স্বামীর মুখে হাসি
লাজুক বউয়ের সাথে চলে
ভালোবাসাবাসি।
তারপরে বউ হাসে রোজই
স্বামীর চোখে পানিÑ
দিন কাটে তার আতঙ্কেতে
বউ যে মহারানী।
