কঠিন বাধা গুঁড়িয়ে
আনে বিরাট জয়
রঙিন ফানুস উড়িয়ে
পায় না কভু ভয়।

খেলার মাঠে ছক্কা পিটায়
দেখি যখন ব্যাট হাতে
কারো সাথে ম্যাসেঞ্জারেও
করে নাকো চ্যাট রাতে।

মলিন ঠোঁটে জয়ের হাসি
দেখি যখন বল মারে
ক্ষিপ্র সাকিব সহজ বানায়
প্রতিপক্ষ দল হারে।

তার মাঝে ভাই জিইয়ে রাখে
বিশ্ব জয়ের সাধ
ছোট বড় সবাই তাকে
জানাই ধন্যবাদ।

দেশের জন্য সাকিব খেলে
খেলে দলের জন্য
স্বদেশ আমার এগিয়ে যায়
আমরা সবাই ধন্য।

সাকিব আল হাসান
মুশকিল সব আসান।