মোহাম্মদ জাহাঙ্গীর আলম
আষাঢ় শ্রাবণ দু’টি মাসে
বৃষ্টি পড়ে ঝরঝর,
পুকুর নদী জলে ভাসে
জনমনে থরথর।
বৃষ্টি এলে ছাতা তুলে
স্কুলে যায় খুকি,
রাস্তাঘাটে চলার পথে
হচ্ছে মনে দুখী।
বৃষ্টি নামে মুশল ধারে
মানে নাতো ছাতা,
বৃষ্টি জলে ভেজে যেন
শরীর কিবা মাথা।
সারাবেলা যায় কেটে যায়
ঘরের কোণে বসে,
কেউ বা আবার আনমনে
গল্প শোনায় রসে।
