শফিকুল ইসলাম শফিক

গিন্নি আমায় কইল যখন
দিন দুপুরে আমি তখন
কিনি গ্যাসের চুলা
মতিগতি বুঝি না ভাই
বাঁচার যেন উপায় না পাই
সে আছে গাল ফুলা।

ঘটনা কী বলে ছাগল
আবার বলে আস্ত পাগল
বোতলটা কই আনলে?
বিয়ের কথা ভুলেই যেতাম
ঠিকই আগে জানলে।

মনে থাকে এত কী আর
মেজাজ বাড়ে ঠাণ্ডা কি তার?
নাচায় পুরো গুষ্ঠি
তবু থাকুক তুষ্টি।

সিলিন্ডারের শপথ নিলাম
মূল্য লিখুক কথা দিলাম
কিনব তোমার সাথে,
চকলেটেরও মূল্য সমান
প্যাকেটে তার আছে প্রমাণ
ধান্দা কত রঙ্গে!

বদলে গেছে হিসাব নিকাশ
বুদ্ধি আছে চরম বিকাশ
পয়সা মারার কায়দা
খাচ্ছে লুটে ফায়দা।