বল্টু এখন জেলখানাতে
পল্টু বসে ঘরে
বল্টু কবে ছাড়া পাবে
শুধুই ভেবে মরে।

করল চুরি পল্টু মিয়া
বল্টু খেল ধরা
দেখতে দু’জন একই রকম
ধরলে কি আর করা?

পল্টু ছিল চালাক চতুর
বল্টুটা বেশ বোকা
খুব সহজেই পল্টু তাকে
দিতো শুধুই ধোঁকা।

ধোঁকাবাজির চক্করেতে
বল্টু শুধুই পড়ে-
বল্টু কাঁদে জেলখানাতে
পল্টু মজা করে।