ফেসবুকে বুড়ো হই
আসলে তো চাচা নই
খুব মাতামা,
কারো মনে নেই জেদ
ভুলে গে ভেদাভেদ
নাম রাতারা।

ফেসবুকে আপলোড
চেনা দায় কোন রোড
মাঝে টোনাটুনি,
লাইকের ওঠে ঝড়
কেউ আর নয় পর
কত বাণী শুনি!

হয়ে যাব ভাইরাল
পুরো মাথা গোলমাল
ভুলে আর ভুলে,
গোপনীয় কিছু রয়
কত বড় ক্ষতি হয়
চোখ রাখো খুলে।