খুব বেশি নয় একটা মশায়
হুল ফোটানোর পরে
দেশবাসীকে ভোগাচ্ছে আজ
কঠিন ডেঙ্গু জ্বরে।

দিনে দিনে বাড়ছে প্রকোপ
কমছে নাকো মোটে
ক্যামনে কমে? সবার কি আর
ভাগ্যে ওষুধ জোটে!

যদিও জোটে ওষুধ তাতে
হয় না কাজের কিছু
মশার দলে গান গেয়ে ঠিক
ছুটছে পিছু পিছু।

হাসছে মশা ওষুধ দেখে
খিলখিলিয়ে রোজ
আমরা শুধুই নিচ্ছি বসে
ডেঙ্গু রোগীর খোঁজ!