কসাই সাহেব আছেন কেমন
মনটা কি আজ ভালো
আমার কথায় মুচকি হেসে
প্রাণটাকে জুড়ালো।
মস্তবড় গোঁফের তলে
একটা ফালি হাসি
মনের মতো মাংস কাটেন
ভাবটা সর্বনাশী।
কাজের ফাঁকে বলেন তিনি
পিকটা ফেলে পানের
মাংস নেবেন কোথা থেকে
সিনা নাকি রানের।
যেই বলেছি মাংস তো নয়
কোরবানিরই জন্য
বুকিং মানি নিয়ে যদি
করেন আমায় ধন্য।
আবার হেসে বলেন তিনি
নাই সিডিউল ফাঁকা
তবুও যাবেন যদি পারি
বাড়তি দিতে টাকা।
হলাম রাজি তার কথাতেই
উপায় যে নাই আর
কসাই সাহেব দায়িত্ব নিন
আমার গরুটার!
