আলীর বন্ধু তালিব ছিল
ফেসবুকের পোকা
কারো কথা শুনত না সে
ছিল একরোখা।
পরী নামের মেয়ের সাথে
তালিব করত চ্যাটিং
একদিন পরী চ্যাটে বলে
চলো করি ডেটিং।
রবিবারে চলে এসো
রমনা পার্কের মাঝে
আমি একা বসে থাকব
হলুদ শাড়ির সাজে।
কথামতো তালিব গিয়ে
পরীর দেখা পেল
তালিবের হাত ধরে পরী
একটা বাসায় গেলো।
বাসায় গিয়ে বুঝল তালিব
খেয়েছে সে ধোঁকা
পরীর মুখের কথা শুনে
তালিব সাজে বোকা।
পরীর ফাঁদে পড়ে তালিব
চোখের জলে ভাসে
সব হারিয়ে তালিব শেষে
বাসায় ফিরে আসে।
ঘটনাটা ঘটার পরে
তালিব চাপড়ায় বুক
সেই না থেকে আলীর বন্ধুর
বন্ধ যে ফেসবুক।
