আবুল এলো কাবুল থেকে
পাঁচটি বছর পরে
নোয়াখালী নিজের বাড়ি
থাকতে আরাম করে।
বিমান থেকে নেমে আবুল
রওনা দিলো বাড়ি
সাদা রঙের বড় একটা
নিয়ে হাইয়েস গাড়ি।
চালায় গাড়ি চালক সাহেব
মাইজদীর পথ ধরে
আবুল মিয়া স্বদেশটাকে
দেখে যে প্রাণ ভরে।
নির্জন এক জাগায় এসে
গাড়ি গেল থেমে
চালক বলে গাড়ি নষ্ট
নিচে আসুন নেমে।
আবুল মিয়া নেমে এলে
চালক পিস্তল ধরে
যা যা আছে দিয়ে যা সব
নইলে যাবি মরে।
হাতে পায়ে ধরে আবুল
জীবন ভিক্ষা পায়
চোখের সামনে টাকা লাগেজ
চালক নিয়ে যায়।
অনেক কষ্টে আবুল শেষে
বাড়ি ফিরে আসে
সব হারিয়ে আবুল এখন
পাগল হয়ে হাসে।
