ডেঙ্গু হয়েছে আবুল মামার
ডেঙ্গু হয়েছে মামীর
ডেঙ্গু হয়েছে জরিনা বিবির
সঙ্গে হবু স্বামীর।
ডেঙ্গু হয়েছে কোলের ছেলের
ডেঙ্গু হয়েছে মায়ের
ডেঙ্গু হয়েছে নগরবাসীর
সঙ্গে পাড়াগাঁয়ের।
ডেঙ্গু হয়েছে নববধূর
ডেঙ্গু হয়েছে নানার
ডেঙ্গু হয়েছে চিকিৎসকের
সঙ্গে ওসি থানার।
ডেঙ্গু হয়েছে যার কামড়ে
এডিস মশা তিনিÑ
নারী এডিসের ক্ষমতা দেখে
ঝিমান পুরুষ যিনি!
