বায়না ধরে রানী
হাঁড়ির খবর জানি
প্রতি মাসে শাড়ি পেলে
হয় না পেরেশানি।
যখন অভিমানী
চোখের কোণে পানি
আলতা ফিতা চুড়ি পেলে
হাসিতে মুখখানি।
মুখে মধুর বাণী
কথায় কথায় ফানি
শ্বশুর বাড়ি অমনি গেলে
পাড়ায় কানাকানি।
যা বলে সব আনি
ভালোবাসায় টানি
বেজায় খুশি পার্কে গেলে
বউ যে বলে মানি।
