ফুটপাতের ঐ মাঝখানেতে
মাঝ বয়সী নারীটা
চুপটি করে বসে আছে
ছেঁড়াফাটা শাড়িটা।
চলতে গিয়ে দেখতে পেলাম
শরীর অর্ধ নগ্ন যে
আনমনেতে ছাড়ছে ধোঁয়া
ধূমপানেতে মগ্ন সে।
মাদক নেশায় বিভোর হয়ে
কিছুই যেন দেখছে না
তার কপালে সুখের রেখা
কেউ কি বসে লেখছে না?
প্রশ্ন যতই আসুক মনে
তার কি বলো যায় আসে?
ভাবছে নিজে মহাসুখী-
খিলখিলিয়ে তাই হাসে!
