হঠাৎ এলো উড়ো চিঠি
কেউ বা খবর দিলো
কানকথারই স্বভাব আমার
অমনি সুযোগ নিলো।
হাঁসের বাচ্চা চিল নিয়েছে
ছুটে গেলাম বিলে
আমার কথা শুনেই আবার
কেউ বা গেল ঝিলে।
এত্তবড় ক্ষতি আমার
পড়েছি মুশকিলে
সকাল দুপুর সারা বিকাল
খুঁজি তিলে তিলে।
গিন্নি আমায় ডাকল বাড়ি
চমকে গেল পিলে
অবশেষে ক্ষান্ত হলাম
সবাই যে ঢোক গিলে।
সারাটা দিন পেরেশানি
পাড়ার সবাই মিলে
ঘরে গিয়ে হিসাব মিলাই
কান নিয়েছে চিলে।
