বড়গলায় বললে তুমি
করবে বিয়ে এই আমায়
কিন্তু দিলে শর্ত জুড়ে
থাকতে হবে ঘরজামাই।
হাসলো সবাই কথা শুনে
শর্ত দিলে কেমন আজ
সত্যি কথা বলতে নাকি
পাও না তুমি কোনো লাজ।
ঘরের জামাই ঘরেই রবে
হাসলে হাসুক অন্য লোক
লজ্জা শরম ছুড়ে ফেলে
আনন্দে খাও মাংস কোক।
থাকবে তুমি আমার হয়ে
বললে সবাই সাক্ষী থাক
করবে বিয়ে ঘটা করেই
ডাকরে এখন কাজী ডাক।
