পড়ে গেছি বড্ড রকম জ্বালায়
রাত্রি এলে চোখ থেকে ঘুম পালায়
শখের বসে করেছি দুই বিয়ে,
টানাটানি এখন আমায় নিয়ে।

হাত ধরে বউ আর ছাড়ে না কভু,
পাপ করেছি বাঁচাও আমায় প্রভু।
দিনে দিনে হচ্ছি কেমন রোগা,
ধুত্তুরি ছাই! শুধুই এমন ভোগা!

দু’হাত ধরে টানে আবার ছাড়ে,
দুঃখগুলো বলব আমি কারে?
সারাবেলা ঝগড়া বাঁধে শপিং করা নিয়ে,
রাতের বেলা বের করে দেয় ঘাড় ধাক্কা দিয়ে!

অফিস যেতেও পারমিশনের ঝুঁকি,
নানান কথা দিচ্ছে মনে উঁকি।
একটাতে না স্যাটিসফাইড হলাম!
যার ফলে আজ খাটছি বউয়ের গোলাম।