মুহুর্মুহু পড়ছে তালি
দিচ্ছে জানেন কারা
হয়তো ঘরে নয়তো মাঠে
খেলছে বসে যারা।
হচ্ছে খেলা কাদের সাথে
বলুন দেখি শুনি
সেই খেলাতে হয়তো অনেক
আছেন জ্ঞানীগুণী।
ব্যক্তিগত অর্জনও খুব
হচ্ছে কারো ভালো
লাভ যদি হয় অনেক বেশি
হোক সে খেলা কালো।
কোন সে খেলা বলতে পারেন
হয়তো আছে জানা
দাম বাড়ানোর খেলা সেটা
বুঝতে পারেও কানা!
