হাতে ভাই টাকা কম
যাকে বলে ব্যাচেলর
তোমাদের কথা শুনে
পড়ে শুধু প্যাঁচে বর।
সায় দিয়ে নিয়ে যাও
মেয়ে দেখি কত আর
ছাড়ো না যে পিছু কেউ
যত খুশি ততবার।
গলাবাজি করে বলো
কেন যাবো একা হায়
পরে বলো কানে কানে
খালি হাতে দেখা যায়!
এটা সেটা ধরি খুঁত
বিয়ে যেন না-ই হয়
খরচের হাত বাড়ে
বউ এলে তা-ই ভয়।
অবশেষে বুঝে গেছি
আগে যদি বিয়ে হয়
মিলে যায় ভালো কাজ
কোনো ঘুষ দিয়ে নয়।
