বৌদি হঠাৎ রাগ করেছে
ভাঙবে মাথায় হাঁড়ি
সেই ভয়েতে দাদাবাবু
যায়নি ক’দিন বাড়ি।
পাড়ার লোকে চুপি চুপি
রঙ লাগিয়ে বলে
এসব কথায় কান না দিয়ে
দাদাবাবু চলে।
শুনছি মুখে দাদা নাকি
কম বয়সী নারী
পালকি করে আনবে তুলে
পরিয়ে লাল শাড়ি।
সেই কথাতে মেজাজ খারাপ
বৌদি ভীষণ রেগে
না ঘুমিয়ে পাহারা দেয়
সারাটা রাত জেগে।
সুযোগ খুঁজে পায় না দাদা
কেমনে যাবে বাড়ি
কপালগুণে পেয়েছে এক
গুণবতী নারী।
তাই তো আজি কাঁদছে দাদা
হাতে পাতিল নিয়ে
আহাজারি করছে শুধু
করল কেন বিয়ে!
